বন্দুকধারী জঙ্গি তেড়ে আসতেই কলমা পড়তে শুরু করেছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য। এই ভাবেই জঙ্গির হাত থেকে কোনও মতে বাঁচেন তিনি। কাশ্মীর যাওয়ার আগে নাকি কলমা পড়ে নেওয়া জরুরি। অভিনেত্রী পায়েল ঘোষকেও এমন পরামর্শ দিয়েছেন তাঁর পাকিস্তানের বন্ধু।
কাশ্মীরে যাওয়ার পরিকল্পনা করছিলেন পায়েল। কিন্তু কাশ্মীর যাওয়ার আগে যেন কলমা পড়ে যান পায়েল। পাকিস্তানি বন্ধুর সঙ্গে আলোচনা করতেই তাঁর থেকে থেকে এই সাবধানবার্তা পেলেন অভিনেত্রী। এই পরামর্শ শুনে ঘটনা নিয়ে আরও বিরক্ত পায়েল। তিনি বুঝে উঠতে পারছেন না, আর কাশ্মীরে যাওয়া তাঁর উচিত হবে কি না। বন্ধুর সাবধানবার্তায় ফের হুমকির সুর লুকিয়ে ছিল কি না, তা নিয়েও ধন্দে পায়েল।
অভিনেত্রী সংবাদমাধ্যমকে বলেন, “খুব বিরক্তিকর ঘটনা। আমি না ভেবেই এক পাকিস্তানি অভিনেতা-বন্ধুকে আমার কাশ্মীর যাওয়ার পরিকল্পনা জানালাম। টিকিটও কাটা হয়ে গিয়েছে। কিন্তু বুঝতে পারছি না, আমার যাওয়া উচিত কি না। নিজের দেশেই মানুষ সুরক্ষিত নয়। এই শোনার পর কি যাওয়ার সাহস থাকে?”
আরও পড়ুন:
অভিনেত্রী আরও বলেন, “আমার বন্ধু জানান, কাশ্মীরে বেড়াতে যাওয়ার আগে কলমা শিখে নিতে হবে। না হলে ফল ভুগতে হবে। আমি জানি না, কোন ফল ভোগার কথা ও আমাকে বলছে। এই মন্তব্য শুনে সত্যিই আমার রাগ হচ্ছে। পহেলগাঁও-এর ঘটনা কি পাকিস্তানিদের কাছে মজার বিষয় হয়ে উঠেছে? সত্যিই এদের সঙ্গে বন্ধুত্ব রেখেও এখন অনুতাপ হচ্ছে। এখন শুধু নিহতদের পরিবারের জন্য প্রার্থনাই করতে পারি। ঈশ্বর যেন আমাদের সকলকে রক্ষা করে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা