Advertisement
E-Paper

Sex Racket: মধুচক্রের নেপথ্যে বলিউডের অভিনেত্রী! উদ্ধার তিন মহিলা, গ্রেফতার এক অভিযুক্ত

পুলিশ সূত্রে খবর, হাফিজ সইদ বিলাল নামে এক যুবক মধুচক্রের সঙ্গে জড়িত। এর পরেই পুলিশের তরফে এক জন খদ্দের সেজে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২২ ১৩:০৩
মধুচক্রের ফাঁদে টেলিভিশন অভিনেত্রী।

মধুচক্রের ফাঁদে টেলিভিশন অভিনেত্রী।

একটি বড় মাপের মধুচক্রের পর্দা ফাঁস করল গোয়া পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয়েছে তিন মহিলাকে। তাঁদের মধ্যে এক জন টেলিভিশন অভিনেত্রী।

অন্ধ্রপ্রদেশের এক ব্যক্তি গোয়ার পানাজিতে এই মধুচক্রটি চালাচ্ছিলেন। গ্রেফতার করা হয়েছে তাঁকেও। পুলিশের এক আধিকারিক জানান, তাঁদের টহলদারির সময় খবর আসে, হাফিজ সইদ বিলাল নামে এক ২৬ বছরের যুবক মধুচক্রের সঙ্গে জড়িত। এর পরেই পুলিশের তরফে এক জন খদ্দের সেজে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করেন। সেই অভিযুক্ত ৫০ হাজার টাকার বিনিময়ে সাংগোলদার একটি অভিজাত হোটেলে তিন জন মহিলাকে পাঠিয়ে দিতে রাজি হন। এর পর সেই হোটেল থেকেই চক্রেরর মাথাকে হাতেনাতে ধরা হয়। উদ্ধার করা হয় সেই তিন মহিলাকেও। জানা গিয়েছে, তাঁদের প্রত্যেকেরই বয়স ৩০ থেকে ৪০-এর মধ্যে।

জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত জানিয়েছেন, গোয়ার পানাজিতে যাঁরা অভিজাত হোটেলে থাকেন, তাঁদের কাছে এই মহিলাদের পাঠানো হয়। এই মধুচক্রের সঙ্গে জড়িত এক মহিলা পেশায় অভিনেত্রী। বিভিন্ন টেলিভিশন শোয়েও নাকি দেখা গিয়েছে তাঁকে।

tv actress Sex Racket Goa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy