Advertisement
E-Paper

Mosquito Bites: কোন গ্রুপের রক্ত শরীরে থাকলে বেশি মশার কামড় খেতে হয়?

কোনও কোনও মানুষের দেহ থেকে নির্গত কিছু রাসায়নিক মশাকে বেশি আকৃষ্ট করে। মশা তাদেরই বেশি কামড়ায়!

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২২ ২০:২৫
কেন আপনাকেই বেশি মশা কামড়ায়?

কেন আপনাকেই বেশি মশা কামড়ায়? ছবি- সংগৃহীত

কেন? আমাকেই কেন এত মশা কামড়ায়? এই প্রশ্ন কি প্রায়ই আপনার মনে ঘুরপাক খায়? বহু খুঁজেও উত্তর পাচ্ছেন না? অনেক সময়ে এমন হয়, কোথাও বসে আড্ডা দিচ্ছেন, আপনার পাশেই বসে থাকা মানুষটিকে মশা কামড়ানো তো দূরে থাক, তাঁর ধার-কাছেও যাচ্ছে না। আর আপনি মশার জ্বালায় অতিষ্ট! কী কারণে এমনটা হয় জানেন?

১) বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, কিছু লোককে মশা সত্যিই বেশি ‘ভালবাসে’! যাঁদের শরীর থেকে ঘামের মাধ্যমে ল্যাক্টিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া বেশি পরিমাণে নির্গত হয়, তাঁদের মশা বেশি কামড়ায়।

মশার কামড় বেশি খাওয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের জিনও।

মশার কামড় বেশি খাওয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের জিনও। ছবি- সংগৃহীত

২) যাঁদের রক্তের গ্রুপ ‘ও’, অন্যদের তুলনায় তাঁদের মশা একটু বেশিই ‘পছন্দ’ করে।

৩) মশার কামড় বেশি খাওয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের জিনও।

৪) কার্বন ডাই-অক্সাইডকে ধরেই মশারা তাঁদের কামড়ানোর উপযুক্ত লোক খোঁজে। যাঁদের শরীর থেকে বেশি মাত্রায় এই গ্যাস নির্গত হয়, তাঁদেরই কিন্তু মশারা বেশি হামলা করে।

৫) অন্তঃসত্ত্বা বা অতিরিক্ত মেদযুক্ত মানুষের প্রতি মশা বেশি আকৃষ্ট হয়।

৬) গাঢ় রঙের জামা পরলেও মশা বেশি ধেয়ে আসে। এটা অবশ্য আমরা অনেকেই জানি।

৭) আপনি কি বিয়ার খান? তা হলে মশাও আপনাকে বেশি কামড়াবে। সমীক্ষায় দেখা গিয়েছে, বিয়ার খাওয়ার পর আমাদের ঘাম থেকে ইথানলের গন্ধ বেরোয়। তা মশাদের বেশি আকৃষ্ট করে।

Mosquito mosquito bite Health
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy