যে চান্দ্রমাসে সাধারণত পূর্বফাল্গুনী নক্ষত্রে অথবা তার অব্যবহিত পূর্ব বা পরের নক্ষত্রে পূর্ণিমার অন্ত হয়, সেই মাসকে ‘চান্দ্র ফাল্গুন’ মাস বলে। সূর্যের কুম্ভ রাশিতে স্থিতিকালেই সেটা হতে দেখা যায়। সেই কারণে সূর্যের কুম্ভ রাশিতে স্থিতিকাল ‘সৌর ফাল্গুন’ নামে পরিচিত। এটি বঙ্গাব্দের একাদশ মাস। মাঘের পর ফাল্গুন মাসেও হিন্দুদের বিয়ের তারিখ পড়ে। ফাল্গুনের চতুর্দশী তিথিতে পালন করা হয় শিবরাত্রি। এ ছাড়া ফাল্গুন মাসে আর কোন কোন বিশেষ পুজো-উপচারের দিন রয়েছে, দেখে নিন।
আরও পড়ুন:
ফাল্গুন মাসে বিয়ের শুভ দিন:
১ ফাল্গুন, ১৪ ফেব্রুয়ারি, শনিবার—
বিয়ে- সন্ধ্যা ৭টা ৩২ মিনিট গতে রাত ২টো ১২ মিনিটের মধ্যে কন্যা, তুলা, বৃশ্চিক লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।
১৯ ফাল্গুন, ৪ মার্চ, বুধবার—
বিয়ে- সন্ধ্যা ৬টা ২ মিনিট গতে রাত ২টো ৮ মিনিটের মধ্যে কন্যা, তুলা, বৃশ্চিক এবং ধনু লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।
২৪ ফাল্গুন, ৯ মার্চ, সোমবার—
বিয়ে- সন্ধ্যা ৬টা ২ মিনিট গতে রাত ১০টা ১৫ মিনিটের মধ্যে কন্যা ও তুলা লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।
আরও পড়ুন:
২৫ ফাল্গুন, ১০ মার্চ, মঙ্গলবার—
বিয়ে- বিকেল ৫টা ৫৮ মিনিট গতে সন্ধ্যা ৭টা ৫ মিনিটের মধ্যে কন্যা লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।
ফাল্গুন মাসের পুজো-উপচার:
শ্রীশ্রী শিবরাত্রি ব্রত-
২ ফাল্গুন, ১৫ ফেব্রুয়ারি, রবিবার।
চতুর্দশী তিথি আরম্ভ-
২ ফাল্গুন, ১৫ ফেব্রুয়ারি, রবিবার বিকেল ৫টা ৬ মিনিট।
চতুর্দশী তিথি শেষ-
৩ ফাল্গুন, ১৬ ফেব্রুয়ারি, সোমবার বিকেল ৫টা ৩৫ মিনিট।
অমাবস্যা-
অমাবস্যা তিথি আরম্ভ –
৩ ফাল্গুন, ১৬ ফেব্রুয়ারি, সোমবার বিকেল ৫টা ৩৬ মিনিট।
অমাবস্যা তিথি শেষ–
৪ ফাল্গুন, ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকেল ৫টা ৩১ মিনিট।
আরও পড়ুন:
শঠ পঞ্চমী ব্রত-
পঞ্চমী তিথি আরম্ভ–
৮ ফাল্গুন, ২১ ফেব্রুয়ারি, শনিবার দুপুর ১টা ২ মিনিট।
পঞ্চমী তিথি শেষ–
৯ ফাল্গুন, ২২ ফেব্রুয়ারি, রবিবার সকাল ১১টা ১০ মিনিট।
একাদশী (আমলকী)–
একাদশী তিথি আরম্ভ-
১৩ ফাল্গুন, ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রাত ১২টা ৩৫ মিনিট।
একাদশী তিথি শেষ-
১৪ ফাল্গুন, ২৭ ফেব্রুয়ারি, শুক্রবার রাত ১০টা ৩৩ মিনিট।
দোলযাত্রা-
১৮ ফাল্গুন, ৩ মার্চ, মঙ্গলবার।
আরও পড়ুন:
দোলপূর্ণিমা–
পূর্ণিমা তিথি আরম্ভ-
১৭ ফাল্গুন, ২ মার্চ, সোমবার বিকেল ৫টা ৫৭ মিনিট।
পূর্ণিমা তিথি শেষ-
১৮ ফাল্গুন, ৩ মার্চ, মঙ্গলবার বিকেল ৫টা ৮ মিনিট।
পঞ্চমদোল-
২৩ ফাল্গুন, ৮ মার্চ, রবিবার।
পাপমোচনী একাদশী–
একাদশী তিথি আরম্ভ -
২৯ ফাল্গুন, ১৪ মার্চ, শনিবার সকাল ৮টা ১২ মিনিট।
একাদশী তিথি শেষ-
৩০ ফাল্গুন, ১৫ মার্চ, রবিবার সকাল ৯টা ১৭ মিনিট।