অবশেষে অটারী-ওয়াঘা সীমান্ত খুলে দিল পাকিস্তান। সেখান থেকে ভারতে আটকে পড়া নাগরিকদের ফেরত নেওয়া হচ্ছে। যে সমস্ত পাক নাগরিক ভারতে আটকে পড়েছিলেন, শুক্রবার তাঁরা দেশে ফিরতে শুরু করেছেন। ভারতে ভিসা বাতিল হয়ে যাওয়ার পর ফিরে যেতে বাধ্য হচ্ছেন পাক নাগরিকেরা।
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছিল ভারত। বাতিল করে দেওয়া হয়েছিল পাক নাগরিকদের ভিসা। ভারত সরকার জানিয়েছিল, পাক নাগরিকদের ভারত ছেড়ে যাওয়ার শেষ তারিখ ২৯ এপ্রিল। ফলে দেশের নানা প্রান্ত থেকে পাকিস্তানিরা ওয়াঘা সীমান্তে জড়ো হন। কিন্তু পহেলগাঁও পরবর্তী পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ হিসাবে এই সীমান্ত বন্ধ করে দিয়েছিল পাকিস্তানও। পাক নাগরিকদের ফেরার সময় পেরিয়ে গেলেও বৃহস্পতিবার তারা সীমান্ত খুলে দেয়নি। ফলে বহু মানুষ দুই দেশের সীমান্তের কাছে আটকে পড়েন। ২৪ ঘণ্টা এ বিষয়ে ইসলামাবাদের মুখে ছিল কুলুপ আঁটা। অবশেষে শুক্রবার তারা নিজেদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার জন্য সেই সীমান্ত খুলল।
আরও পড়ুন:
ভারতের অটারী সীমান্তে আটকে পড়া পাকিস্তানি এক যুবক বৃহস্পতিবার বলেন, ‘‘আমি ১০ দিন আগে ভারতে এসেছিলাম। ৪৫ দিনের ভিসা ছিল। মাকে হরিদ্বারে তীর্থ করতে নিয়ে যেতে এসেছিলাম। কিন্তু আগেই আমাকে চলে যেতে বলল। দেশে ফেরার জন্য ভোর ৬টা নাগাদ অটারী সীমান্তে পৌঁছেছিলাম। কিন্তু দরজা তো বন্ধ।’’ তাঁর মতো অনেকেই সীমান্তের কাছে আটকে পড়েছিলেন। তাঁদের মধ্যে শিশু থেকে বৃদ্ধ, সকলেই ছিলেন।
পাকিস্তানেও ভারতীয়দের ভিসা বাতিল করে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। সেখান থেকেও তাই গত কয়েক দিনে অনেকে ভারতে ফিরেছেন ওই সীমান্ত পেরিয়ে। সীমান্তে এই আসা-যাওয়ার দিকে সতর্ক নজর রাখছে প্রশাসন।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। তার পর থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কও তলানিতে। সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করে দিয়েছে নয়াদিল্লি। পাকিস্তানের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আকাশসীমা। একই ভাবে পাকিস্তানও ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছে। ভারতীয় বিমানগুলিতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা