পহেলগাঁও হত্যাকাণ্ডের পরে ভারত-পাকিস্তান উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। তার প্রভাব পড়েছে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি)-তেও। বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গত ছ’দিন ধরে লাগাতার গোলাগুলি ছুড়ছে পাকিস্তান সেনা ও রেঞ্জার্স বাহিনী। ফলে ত্রস্ত এলওসি লাগোয়া গ্রামগুলির বাসিন্দারা।
পরিস্থিতির গুরুত্ব বুঝে ওই গ্রামবাসীদের নিরপত্তার জন্য পুরনো ‘কমিউনিটি বাঙ্কার’গুলি মেরামতের কাজ শুরু হয়েছে। সেই সঙ্গে পাক হামলা থেকে আত্মরক্ষার জন্য ওই গ্রামগুলির স্কুলপড়ুয়াদের দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ! জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সরকার চলতি সপ্তাহ থেকে এলএসি লাগোয়া প্রতিটি গ্রামের স্কুলগুলিতে শুরু করেছে ‘সেফটি ট্রেনিং প্রোগ্রাম’। আয়োজনে তাঁর সরকারের শিক্ষা দফতর।
২২ এপ্রিলের পহেলগাঁও সন্ত্রাসের পর থেকে নিয়ন্ত্রণরেখায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মঙ্গলবার পর্যন্ত টানা ছ’দিন সংঘর্ষবিরতি ভেঙে গুলি চালিয়েছে পাক ফৌজ। এলওসি এলাকায় সংঘর্ষবিরতি কার্যকর করতে ২০০৩ সালে একমত হয়েছিল নয়াদিল্লি-ইসলামাবাদ। ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান সংঘর্ষবিরতি চুক্তি পুনর্নবীকরণ করেছিল। খাতায়কলমে এই নিয়ম এখনও বহাল। কিন্তু, অতীতেও অশান্ত পরিস্থিতিতে লঙ্ঘিত হয়েছে সেই সমঝোতা। এ বারও তাই হয়েছে।
অতীতে দেখা গিয়েছে প্রাথমিক ভাবে পাক ফৌজ স্বয়ংক্রিয় রাইফেল বা হালকা মেশিনগান ব্যবহার করলেও পরবর্তী পর্যায়ে মাঝারি ও ভারী মেশিনগান এবং মর্টার হামলা চালায়। আর সেই ‘ক্যালিবার কনভার্সন’-এর ফলে সাধারণ নাগরিকদের হতাহত হওয়ার আশঙ্কা বাড়ে। সম্ভাব্য সেই পরিস্থিতির মোকাবিলার উদ্দেশ্যে স্কুলপড়ুয়াদের হামলা থেকে বাঁচার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে ওমর সরকারের দাবি। এক শিক্ষা আধিকারিক জানিয়েছেন, এলওসি থেকে মাত্র ২০০ মিটার দূরে অবস্থিত তুলাওয়ারি স্কুল অতীতেও পাক মর্টার সেলের নিশানা হয়েছে। পড়ুয়া ও শিক্ষকদের সুরক্ষার উদ্দেশ্যে তাই নিরাপদ আশ্রয়কেন্দ্র নির্মাণের পাশাপাশি গোলাগুলি এড়াতে ‘করণীয়’ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা