Advertisement
E-Paper

Crime: পানীয়ে মাদক মিশিয়ে বেহুঁশ করে সোজা হোটেলে, হিসারে ধর্ষণ উঠতি শ্যুটারকে

ঘটনার পরে একাধিকবার ওই ব্যক্তি বিভিন্নভাবে তাঁকে হেনস্থা করেন বলেও অভিযোগ করেছেন ওই তরুণী। এরপর পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০২২ ১৮:৩৫

প্রতীকী ছবি।

বছর কুড়ির এক উঠতি শ্যুটারকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল তাঁরই এক পরিচিত বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি হরিয়ানার হিসার শহরের। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, ওই তরুণীর বাড়ি হরিয়ানার ফতেফাবাদ জেলায়। বর্তমানে হিসার শহরের একটি শ্যুটিং প্রশিক্ষণ কেন্দ্রে তিনি প্রশিক্ষণরত।

তরুণীর অভিযোগ, ওই প্রশিক্ষণ কেন্দ্রেই তাঁর সঙ্গে এক ব্যক্তির পরিচয় হয়, যিনিও খেলাধুলোর সঙ্গেই যুক্ত ছিলেন। অল্প কিছু দিনের মধ্যেই তাঁদের বন্ধুত্ব হয়। তিনি আরও জানান, এর পর এক দিন তাঁকে ঠান্ডা পানীয়ের সঙ্গে কিছু মিশিয়ে অচৈতন্য করে হিসারের একটি হোটেলে নিয়ে যান ওই ব্যক্তি এবং সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়। এমনকি ধর্ষণের ভিডিয়ো তোলেন ওই ব্যক্তি এবং পরে তা নেটমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দশ হাজার টাকা হাতিয়ে নেন ওই তরুণীর কাছ থেকে। নিগৃহীতা ওই তরুণীর বার বার অনুরোধ সত্ত্বেও ভিডিওটি মুছে ফেলতে অস্বীকার করেন ওই ব্যক্তি। উপরন্তু, এই ঘটনার পরে একাধিক বার ওই ব্যক্তি বিভিন্ন ভাবে তাঁকে হেনস্থা করেন বলেও অভিযোগ করেছেন ওই তরুণী।

এর পর উপায় না পেয়ে পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী। অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Hisar woman Sexual Assult
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy