Advertisement
E-Paper

Health Tips: ঘুমের আগে বিস্কুট-চকোলেট খান? শরীরের ক্ষতি হচ্ছে না তো

অনেকে বলে থাকেন, ক্যালোরি হল ক্যালোরি। তা দিনের যে কোনও সময়ে, যে কোনও ভাবে খেলে একই প্রভাব ফেলবে শরীরের উপরে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২১ ২১:৪৩
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দিনের ঠিক কোন সময়ে খাওয়া ভাল? কোন সময়ের পর আর ভারী খাবার না খেলেই সুস্থ থাকবে শরীর? এ সংক্রান্ত আলোচনা বহু দিন ধরেই চলে আসছে। অনেকেই বলে থাকেন ঘুমোতে যাওয়ার ঠিক আগে রাতের খাবার খাওয়া উচিত নয়। তাতে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

কিন্তু সে তো গেল নৈশভোজের কথা। টুকটাক বিস্কুট, চকোলেট খেলেও কি তেমন হয়? তা নিয়ে কি নির্দিষ্ট কোনও নিয়ম আছে? অনেকে বলে থাকেন, ক্যালোরি হল ক্যালোরি। তা দিনের যে কোনও সময়ে, যে কোনও ভাবে খেলে একই প্রভাব ফেলবে শরীরের উপরে। ফলে রাতে ঘুমের আগে যা খাবেন, তা-ই শরীরে মেদ জমার কারণ হয়ে দাঁড়াতে পারে। তার থেকে বাড়তে পারে ওজন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

অর্থাৎ, ঘুমোতে যাওয়ার ঠিক আগে ভাত-ডাল-মাছ খাওয়া হোক বা বিস্কুট-চানাচুর, ক্যালোরি ঢুকবেই শরীরে। তার থেকে বাড়বে ওজন। চাপ পড়বে হার্টের উপরে। ফলে হাল্কা খাবারও ঘুমের ঠিক আগে শরীরের জন্য তেমন কাজের নয় বলে মনে করেন বিজ্ঞানীরা।

Food Health Tips Snacks Weight Gain
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy