বড় দিনের সপ্তাহে কি শুধুই কেক-পেস্ট্রি আর চাইনিজ়! বর্ষশেষের সপ্তাহে বাড়িতে পার্টির আয়োজন করলে সেখানে স্টার্টার হিসাবে মুখ বদলের জন্য রাখতে পারেন পাহাড়িয়া স্বাদ।
আলু গুটকে বা পাহাড়ি আলু কে গুটকে একটি কুমায়ুনি খাবার। উত্তরাখণ্ডে পাহাড়ি আলু সহজলভ্য। কুমায়ুন হিমালয়ের পাদদেশে সারা বছরই বিভিন্ন পাহাড়ি ছোট-বড় চটিতে বা খাবারের দোকানে, বাহারি বা খানিক কম বাহারি রেস্তরাঁয় এই রান্নাটি থাকেই। পরিবেশন করা হয় আটার লাল লাল পুরি বা কচুরির সঙ্গে। পাহাড়ি ঠান্ডায় ওই পাহাড়ি আলুর মশলাদার এই তরকারি জিভ ছুঁলেই শরীরে আনে চনমনে ভাব।
বড় দিনের সপ্তাহে যদি পাহাড়ে বেড়ানো না-ও হয়, তবে বাড়িতে বসে হিমালয়ের এই স্বাদ সঙ্গী হতে পারে আপনার। শীতমোড়া সকালে গায়ে হালকা আলোয়ান জড়িয়ে রোদে পিঠ দিয়ে বসে পড়ুন একথালা লুচি আর পাহাড়ি আলু কে গুটকে সঙ্গী করে। বিশ্বাস করুন, চোখ বুজলে পাহাড়ও দেখতে পেতে পারেন।
কী ভাবে বানাবেন?
বানানো খুব সহজ। আলু সেদ্ধ করা আর মশলাবাটা আগে করে রাখতে পারলে সময় লাগবে বড়জোর ১০-১২ মিনিট।
উপকরণ: ৩টি মাঝারি মাপের আলু
১ টেবিল চামচ গোটা ধনে
আধ টেবিল চামচ গোটা জিরে
১ গাঁট আদা
৩টি কাঁচালঙ্কা
আধ কাপ মতো ধনেপাতা
আধ চা চামচ হলুদগুঁড়ো
সামান্য হিং
৩টি শুকনো লঙ্কা
১/৪ চা চামচ মেথি
১/৪ চা চামচ কালো সর্ষে
স্বাদমতো নুন
২ টেবিল চামচ সর্ষের তেল
১ টেবিল চামচ লেবুর রস
উপরে ছড়ানোর জন্য ধনেপাতাকুচি (না-ও দিতে পারেন)
প্রণালী: আলু মোটা মোটা কিউবে কেটে নিয়ে ৯০ শতাংশ মতো সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা হতে দিন।
এ বার শিলে বা হামানদিস্তায় গোটা ধনে, জিরে, আদা, কাঁচালঙ্কা, ধনেপাতা, হলুদগুঁড়ো, সামান্য নুন আর ঠিক ২ চামচ জল দিয়ে থেঁতো করে নিন। মিক্সিতেও এটা করতে পারেন। তবে মনে রাখতে হবে, এই মশলা খুব বেশি মিহি করে বাটা হবে না। এই মশলায় খুব বেশি জলও থাকবে না।
কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিন। তার পরে তাতে মেথি, সর্ষের দানা এবং হিং ফোড়ন দিয়ে সুগন্ধ বেরোলে থেঁতো করে নেওয়া মশলাটি ঢেলে ভাল ভাবে কষিয়ে নিন।
তেল ছেড়ে এলে ওর মধ্যে দিয়ে দিন সেদ্ধ করা আলু। ভাল ভাবে মশলার সঙ্গে আলু মাখিয়ে নিন। ভাজা ভাজা হয়ে এলে উপরে অল্প ধনেপাতাকুচি এবং লেবুর রস ছড়িয়ে নামিয়ে নিন।
এই তরকারি লুচির সঙ্গে খেতে ভাল লাগবে তো বটেই। তার পাশাপাশি পরোটা, রুটির সঙ্গেও ভাল লাগবে।
আরও পড়ুন:
-
ফুলকপির ফুল কেটে ডাঁটা ফেলে দেন? ওই ফেলে দেওয়া অংশ দিয়েও বানানো যায় সুস্বাদু তরকারি
-
চেনা চিকেন ভর্তা বানান অন্যরকম পদ্ধতিতে! শীতের দুপুরে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে
-
দুবাইয়ের ইফা চিকেন নিয়ে হইচই ইন্টারনেটে! কী পদ্ধতিতে রাঁধা হয় এই মাংস?
-
মেথি শাক দিয়ে শুধুই পরোটা বা মাংস বানিয়ে খান? আরও নানা সুস্বাদু খাবার বানানো যেতে পারে
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- বড়দিনের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন? এ বারের পরবে অতিথিদের জন্য মজাদার খাবার বানিয়ে নিন। মেনুতে থাক আস্ত ক্রিসমাস ট্রি। কী ভাবে বানাবেন শিখে নিন।
- বড়দিনের সান্ধ্য পার্টিতে বানাতে পারেন সুস্বাদু কিছু স্ন্যাক্স। কম তেলে বানানো যায় এমন কিছু স্ন্যাক্সের রেসিপি জেনে নিন।
- বড়দিনের পার্টির মূল আকর্ষণ হবে খাওয়ার টেবিলের সাজ, ও বাড়িতে আলোর সাজসজ্জা। কী ভাবে সাজালে অতিথিরা মুগ্ধ হবেন?
-
পরিবারের সঙ্গে আলিয়া, একাকী তমন্না, সান্টা হলেন জ্যাকলিন! বলি-তারকারা কী ভাবে উদ্যাপন করলেন বড়দিন?
-
বড়দিনের সন্ধ্যা থেকেই শুরু হবে খানাপিনা, পেট ‘যুদ্ধ’ ঘোষণা করার আগেই সন্ধির উপায় জেনে নিন
-
সুদূর আটলান্টায় সংসার তনুশ্রীর, স্বামী সুজিতের সঙ্গে প্রথম বড়দিনের পরিকল্পনা কী?
-
কারও কাছে দেবই সান্টাক্লজ়, কেউ চান অতীতে ডুব দিতে! টলিপাড়ার জেন-জ়ি তারকাদের বড়দিন কেমন?
-
বড়দিনে বাড়িতে পার্টির আয়োজন? ১০ মিনিটেই বানানো যায়, রইল এমন ৫ স্ন্যাক্স রেসিপির সন্ধান