আইপিএলে টিকিট প্রতারণা হল খোদ রাজ্য সংস্থার কর্তার সঙ্গে। বৈধ টিকিট নিয়ে মাঠে গেলেও খেলা দেখতে পেলেন না তিনি এবং তাঁর আত্মীয়েরা। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। সরব হয়েছেন নকল টিকিট নিয়ে।
দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট সংস্থার (ডিডিসিএ) ডিরেক্টর আনন্দ বর্মা জানিয়েছেন, তিনি এবং তাঁর আত্মীয়েরা দিল্লি বনাম মুম্বই ম্যাচে বৈধ টিকিট নিয়ে হসপিটালিটি বক্সে খেলা দেখতে গিয়েছিলেন। তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। অভিযোগে আনন্দ জানিয়েছেন, নির্দিষ্ট গেট দিয়ে প্রবেশ করতে যাওয়ার সময় তাঁদের স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি। নিরাপত্তারক্ষীরা জানান, যে টিকিট নিয়ে তিনি মাঠে ঢুকতে চাইছেন, সেই টিকিটের বারকোড আগেই স্ক্যান করে অন্য কেউ ভিতরে ঢুকে গিয়েছে। ফলে তাঁদের ঢুকতে দেওয়া হবে না।
আনন্দের অভিযোগ, ডিডিসিএ-র যে ব্যক্তি আইপিএলের টিকিট দেখাশোনার দায়িত্বে, তিনিও সন্তোষজনক উত্তর দিতে পারেননি। ডিসিসিএ-র মুখ্য আর্থিক অফিসার মনন গুপ্তাও কিছু বলতে পারেননি। বর্মার দাবি, অভ্যন্তরীণ ব্যবস্থা যে পুরোপুরি ভেঙে পড়েছে তা এতেই প্রমাণ পাওয়া যাচ্ছে। এ ধরনের প্রতারণা চিন্তার বিষয়। অস্বীকৃত ব্যক্তিরা কী ভাবে বিনা বাধায় গুরুত্বপূর্ণ জায়গায় বসে খেলা দেখছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন আনন্দ।
আরও পড়ুন:
যদিও ডিডিসিএ সচিব অশোক শর্মা সব অভিযোগ খারিজ করে দিয়েছেন। তাঁর দাবি, এটি প্রযুক্তিগত সমস্যা ছিল যা ইতিমধ্যেই আনন্দকে জানিয়ে দেওয়া হয়েছে। অশোক বলেন, “দিল্লি ক্যাপিটালস ইতিমধ্যেই প্রযুক্তিগত সমস্যার কথা জানিয়েছে। কখনও সখনও স্ক্যানারে বারকোড স্ক্যান হতে সমস্যা হয়।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১৭:৫৬
‘সামনে বিয়ে নাকি’? টসের সময় সঞ্চালকের প্রশ্ন শুভমনকে, কী বললেন গুজরাতের অধিনায়ক? -
১৫:০৩
টানা তিন ম্যাচ জিতে আইপিএলের প্লেঅফের লড়াইয়ে কেকেআর, কী ভাবে শেষ চারে জায়গা করে নিতে পারে শাহরুখ খানের দল? -
১২:১২
আইপিএলে নতুন মাইলফলক স্পর্শ নারাইনের, প্রথম বিদেশি বোলার হিসাবে নজির কেকেআর স্পিনারের -
সহজ ম্যাচও কঠিন করে জিতল গুজরাত, সুদর্শনের অর্ধশতরানে জয় ৪ উইকেটে, ব্যাটিং ব্যর্থতায় আবার হার পঞ্জাবের
-
জয়ের হ্যাটট্রিক কেকেআরের! আইপিএলে দুর্দান্ত প্রত্যাবর্তন রাহানের দলের, হায়দরাবাদ ৭ উইকেটে উড়ে গেল নারাইন-বরুণদের সামনে