Advertisement
E-Paper

প্রাক্তন স্ত্রীকে ৪ কোটির গাড়ি উপহার দেওয়ার পর প্রেমিকাকে ১ কোটি ৭০ লক্ষ টাকার গাড়ি দিলেন হার্দিক!

আইপিএলের শুরুটা ভাল করেছে মুম্বই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে তারা। মাঠের মতো মাঠের বাইরেও আনন্দে রয়েছেন হার্দিক পাণ্ড্য।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৭:১৬
cricket

প্রেমিকা মাহিকা শর্মার (ডান দিকে) সঙ্গে হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

একের পর এক গাড়ি কিনে চলেছেন হার্দিক পাণ্ড্য। না, সব নিজের জন্য নয়। উপহার দেওয়ার জন্যও কোটি কোটি টাকা দিয়ে গাড়ি কিনছেন তিনি। আইপিএলের শুরুটা ভাল করেছে মুম্বই ইন্ডিয়ান্স। রবিবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে তারা। রবিবারই জানা গিয়েছে, প্রেমিকা মাহিকা শর্মাকে ১ কোটি ৭০ লক্ষ টাকা দামের গাড়ি উপহার দিয়েছেন হার্দিক।

এই গাড়ির ছবি পোস্ট হয়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, মার্সিডিজ় বেঞ্জ ভি ক্লাস মডেলের একটি গাড়ির পাশে দাঁড়িয়ে হার্দিক ও মাহিকা। সেখানেই লেখা, হার্দিক গাড়িটি মাহিকাকে উপহার দিয়েছেন। তার দাম ভারতীয় মূল্যে ১ কোটি ৭০ লক্ষ টাকা।

চলতি মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর মাহিকাকে প্রেমিকার বদলে ‘স্ত্রী’ বলে উল্লেখ করেছিলেন হার্দিক। জানিয়েছিলেন, যে দিন থেকে মাহিকা তাঁর জীবনে এসেছেন, শুধু ভালই হচ্ছে। বিশ্বকাপ জিতে প্রকাশ্যে মাঠে চুমু খেয়েছিলেন প্রেমিকাকে। রবিবার কলকাতা-মুম্বই খেলা দেখতে মাঠেও গিয়েছিলেন মাহিকা। সেই প্রেমিকাকেই গাড়ি উপহার দিয়েছেন হার্দিক।

তবে শুধু প্রেমিকাকে নয়, গত মাসে প্রাক্তন স্ত্রী নাতাশা স্তানকোভিচকে ৪ কোটি টাকার একটি গাড়ি উপহার দিয়েছেন হার্দিক। আসলে গাড়িটি ছেলে অগস্ত্যকে উপহার দিয়েছেন তিনি। হার্দিক-নাতাশার বিচ্ছেদের পর অগস্ত্য মায়ের সঙ্গে থাকে। কিন্তু নাবালক অগস্ত্যকে তো এখন গাড়ি উপহার দেওয়া যাবে না। তাই গাড়ির চাবি নাতাশার হাতে তুলে দেন তিনি।

এর মাঝেই দামি গাড়ি চড়ে মুম্বইয়ের রাস্তায় দেখা গিয়েছে হার্দিককেও। ১২ কোটির ফেরারি নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ‘স্পিড ব্রেকার’ পেরোতে গিয়ে নাজেহাল হয়ে যান তিনি। রাস্তা থেকে তাঁর ফেরারির ‘গ্রাউন্ড ক্লিয়ারেন্স’ বা উচ্চতা কম হওয়ায় সমস্যায় পড়েন। গাড়ি সোজা করে ‘স্পিড ব্রেকার’ পেরোতে পারেননি হার্দিক। গাড়িটিকে কিছুটা আড়াআড়ি করে চালিয়ে সমস্যার সমাধান করেন ভারতীয় দলের অলরাউন্ডার।

‘স্পিড ব্রেকার’ পেরোতে সমস্যা হলেও চালক হার্দিকের দক্ষতার প্রশংসা করেছেন অনেকে। ‘স্পিড ব্রেকার’ পার করার পর হার্দিকের মুখেও দেখা গিয়েছে স্বস্তির হাসি। রাস্তায় যানজট হয়ে যাওয়ার আশঙ্কায় থাকা পুলিশ কর্মীরাও স্বস্তি পান। ক্রিকেট ভক্তেরা নানা মন্তব্য করেছেন। হার্দিকের গাড়ি প্রীতি ক্রমশ বেড়েই চলেছে।

Hardik Pandya Mahieka Sharma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy