Advertisement
E-Paper

বাড়ি থেকে বেরোতেই ষাঁড়ের গুঁতো! লাঠি নিয়ে তাড়া করেও রক্ষা পেলেন না তরুণ, মির্জ়াপুরের ভিডিয়ো ভাইরাল

রাস্তায় ষাঁড়ের তাড়া খেয়ে ভয় পেয়ে বাড়ির ভিতর ঢুকে পড়েন এক তরুণ। তার পর লাঠি হাতে ষাঁড়টিকে তাড়ানোর জন্য তরুণ বার হতে তাঁকে গুঁতো মেরে রাস্তায় ফেলে দেয় ষাঁড়টি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১২:৪৭

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বাড়ি থেকে কাজের জন্য বাইরে বেরোচ্ছিলেন এক তরুণ। দরজার সামনেই দাঁড়িয়েছিল একটি ষাঁড়। ষাঁড়টিকে দেখে পাথর ছুড়ে মারেন তিনি। পাথর ছোড়ায় তরুণের দিকে তেড়ে গেল ষাঁড়টি। সঙ্গে সঙ্গে বাড়ির সদর দরজা বন্ধ করে ভিতরে ঢুকে যান তরুণ। কিন্তু ষাঁড়টি দরজার বাইরেই দাঁড়িয়েছিল। পরে লাঠি হাতে বেরিয়ে আসেন তরুণ। ষাঁড়টিকে সেখান থেকে তাড়াতে গিয়ে নিজেই বিপদের মুখে পড়ে যান তিনি। ষাঁড়টি গুঁতো মেরে তরুণকে রাস্তায় ফেলে দেয়। তরুণের বিপদ দেখে তাঁর বাবা ছুটে এসে তাঁকে টেনে বাড়ির ভিতর নিয়ে যান। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ষাঁড়কে এক তরুণ পাথর ছুড়ে মারায় তাঁর দিকে ছুটে যায় সে। ভয় পেয়ে বাড়ির ভিতর ঢুকে পড়েন তিনি। তার পর লাঠি হাতে ষাঁড়টিকে তাড়ানোর জন্য তরুণ বার হতে তাঁকে গুঁতো মেরে রাস্তায় ফেলে দেয় ষাঁড়টি। এই ঘটনাটি সোমবার ভোরে মির্জ়াপুরের কছওয়া নগর এলাকায় ঘটেছে। ৪০ বছর বয়সি তরুণের নাম রাজু সিংহ। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আহত অবস্থায় উদ্ধার করে রাজুকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Viral Video Bull Attack Mirzapur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy