পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাতের জেরে দুবাই, কাতার, ইরান, ইরাক-সহ বেশ কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমেরিকা ঘনিষ্ঠ পশ্চিম এশিয়ার দেশগুলিতে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই পরিস্থিতিতে অসমরিক বিমান পরিষেবা আপাতত বন্ধ করে দিয়েছে ওই অঞ্চলের বেশির ভাগ দেশ। দুবাইয়েও বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় ইরান। সেই পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে পরিষেবা সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছিল। সেই পরিষেবা আবার চালু হল।
সাম্প্রতিক সংঘর্ষের জেরে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ স্তব্ধ হয়ে গিয়েছিল। অবশেষে ১১৩ ঘণ্টা বিমান পরিষেবা বন্ধ থাকার পর কলকাতা বিমানবন্দর থেকে দুবাই যাওয়ার উড়ান চালু হল। ফ্লাইদুবাই সংস্থা এই পরিষেবা চালু করেছে। তাদের একটি উড়ান এফজ়েড ৪৬১/৪৬২ দুবাই থেকে রওনা দেয় বুধবার। সেটির রাত ১২টা ২৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে সেটি বিমানবন্দরে অবতরণ করেনি। রাত ২টো ৪০ মিনিটে পৌঁছোয় উড়ানটি।
আরও পড়ুন:
ফ্লাইদুবাইয়ের ওই উড়ানে ১৩০ জন যাত্রী ছিলেন। অন্য দিকে, কলকাতা থেকে ফ্লাইদুবাইয়ের একটি উড়ান দুবাইয়ের উদ্দেশে বুধবার রাত ১টা ২৫ মিনিটে উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেটি ছাড়ে রাত ৩টে ৫৯ মিনিটে। বিমানটিতে ৫৫ জন যাত্রী ছিলেন। প্রসঙ্গত, দুবাইয়ের উদ্দেশে কলকাতা বিমানবন্দর থেকে শেষ বিমান উড়েছিল ২৮ ফেব্রুয়ারি। এমিরেটসের একটি উড়ান ওই দিন সকাল ৯টা ৩৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে রওনা হয়। তার পর থেকে দুবাইয়ের উদ্দেশে কোনও বিমান ছাড়েনি কলকাতা থেকে। আবার দুবাই থেকেও কলকাতায় আসেনি কোনও বিমান। ১১৩ ঘণ্টা ৫ মিনিট উড়ান পরিষেবা বন্ধ থাকার পর আবার তা চালু হল। এয়ার অ্যারাবিয়ার কলকাতা থেকে দুবাইগামী একটি বিমানও বাতিল করা হয়েছে কলকাতা থেকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
সুযোগ পেলেই চোরাগোপ্তা হামলা! সাবেক পারস্যের হাতে মার খাওয়ার প্রতিশোধ নিচ্ছে ‘নিরীহ’ আরব রাষ্ট্র
-
হরমুজ় প্রণালীতে চলল গুলি! ইরান-আমেরিকার মধ্যে বাড়ল উত্তেজনা, সংঘর্ষবিরতিতে কি ইতি? কী বললেন ডোনাল্ড ট্রাম্প
-
আমেরিকার হৃৎস্পন্দন বন্ধের হুঙ্কার, হরমুজ়ে যুক্তরাষ্ট্রের নৌবহর ধ্বংসে ‘আত্মঘাতী তিমি’দের নামাচ্ছে ইরান!
-
ইরানের বন্দরে একের পর এক জাহাজে আগুন! লেবাননে মুহুর্মুহু হামলা ইজ়রায়েলের, পশ্চিম এশিয়ায় আবার সামরিক উত্তেজনা বাড়ছে
-
‘আমেরিকার সামনে দুই বিকল্প, বলও ওদের কোর্টে’! যুদ্ধ নিয়ে প্রস্তাব ফেরাতেই ট্রাম্পকে বার্তা ইরানের, কোন দিকে ইঙ্গিত