ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপে ঢুকে পড়েছিলেন আমেরিকার ধনকুবের তথা এক্স প্ল্যাটফর্মের মালিক ইলন মাস্কও! মার্কিন আধিকারিকদের উল্লেখ করে এই তথ্য জানিয়েছে সে দেশের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইম্স। তবে কেন মাস্ক ওই ফোনালাপে উপস্থিত ছিলেন, কেনই বা তাঁকে অনুমতি দেওয়া হল, জানা যায়নি। আদৌ মাস্ক সেখানে কোনও কথা বলেছেন কি না, স্পষ্ট নয়।
গত মঙ্গলবার পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ট্রাম্প ফোন করেছিলেন মোদীকে। সমাজমাধ্যমে সেই ফোনালাপের কথা জানান খোদ প্রধানমন্ত্রীই। যুদ্ধ শুরু হওয়ার পর এটাই তাঁদের প্রথম কথোপকথন। মোদী জানান, পশ্চিম এশিয়া নিয়ে ফোনে তিনি এবং ট্রাম্প পরস্পর মত বিনিময় করেছেন। ট্রাম্পকে তিনি জানিয়েছেন, ভারত উত্তেজনার প্রশমন চায় এবং অবিলম্বে শান্তি স্থাপনকে সমর্থন করে। হরমুজ় প্রণালী নিয়েও তাঁদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। ওই জলপথকে নিরাপদ রাখা, সকলের ব্যবহারযোগ্য করে তোলার প্রয়োজনীয়তা মেনে নিয়েছেন দুই রাষ্ট্রনেতাই। শান্তি এবং স্থিতিশীলতার পক্ষে তাঁরা একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন, জানান মোদী।
আরও পড়ুন:
হোয়াইট হাউস বা নয়াদিল্লি, কোনও তরফেই ফোনে মাস্কের উপস্থিতি সম্বন্ধে উচ্চবাচ্য করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক উচ্চপদস্থ দু’জন মার্কিন আধিকারিক নিউ ইয়র্ক টাইম্সকে জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে মাস্কের সম্পর্কের তিক্ততা কিছুটা কমে থাকতে পারে। সেই কারণেই মোদীর সঙ্গে ফোনালাপে তিনি ঢুকতে পেরেছিলেন। তবে সেখানে মাস্ক নিজে কোনও মন্তব্য করেছেন কি না, জানা যায়নি।
পশ্চিম এশিয়ার একাধিক দেশ থেকে মাস্কের সংস্থা বিনিয়োগ পায়। সৌদি আরব এবং কাতার তার মধ্যে অন্যতম। তা ছাড়া, ভারতের বাজারেও দীর্ঘ দিন ধরেই ব্যবসা বাড়াতে চাইছেন মাস্ক। তাঁর ব্যক্তিগত সংস্থা স্পেসএক্স চলতি বছরের শেষ দিকেই ভারতের বাজারে পা রাখতে পারে। পশ্চিম এশিয়ার যুদ্ধ সব দিক থেকেই মাস্কের জন্য ক্ষতিকর। এই পরিস্থিতি বেশি দিন চললে তিনি বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তবে ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইজ়রায়েলের অভিযান নিয়ে মাস্ক প্রথম থেকে খুব একটা মুখ খোলেননি। তাই তাঁর অবস্থান বোঝা যাচ্ছে না। মোদী-ট্রাম্প ফোনালাপে তাঁর উপস্থিতির বিষয়টি জানতে চেয়ে একাধিক বার মাস্কের সঙ্গে যোগাযোগ করেছিল মার্কিন সংবাদমাধ্যমগুলি। কিন্তু তিনি উত্তর দেননি। হোয়াইট হাউসের তরফেও কিছু বলা হয়নি।
বিশেষজ্ঞদের মতে, দুই রাষ্ট্রনেতার ফোনালাপে তৃতীয় কোনও ব্যক্তির অনুপ্রবেশ অত্যন্ত বিরল ঘটনা। হোয়াইট হাউস সাধারণত এমন কোনও অনুমতি দেয় না। কারণ, এই ধরনের ফোনালাপে অধিকাংশ ক্ষেত্রেই জাতীয় নিরাপত্তার বিষয় আলোচিত হয়, যা সকলের জানার কথা নয়। এ ক্ষেত্রে মাস্কের উপস্থিতির কী প্রয়োজন ছিল, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
ইরানের বন্দরে একের পর এক জাহাজে আগুন! লেবাননে মুহুর্মুহু হামলা ইজ়রায়েলের, পশ্চিম এশিয়ায় আবার সামরিক উত্তেজনা বাড়ছে
-
‘আমেরিকার সামনে দুই বিকল্প, বলও ওদের কোর্টে’! যুদ্ধ নিয়ে প্রস্তাব ফেরাতেই ট্রাম্পকে বার্তা ইরানের, কোন দিকে ইঙ্গিত
-
‘আমরা জলদস্যুই’! হরমুজ়ে ইরানি জাহাজের ‘দখল’ প্রসঙ্গে মার্কিন নৌবাহিনীর প্রশংসা করলেন ট্রাম্প
-
‘কালো ইগল’-এর ঠোক্করের আতঙ্কে থরহরিকম্প! ট্রাম্পের ‘ইয়র্কারে স্টাম্প ওড়া’র ভয়ে শান্তিচুক্তিতে নিমরাজি শিয়া ফৌজ?
-
ইরান-যুদ্ধে সাহায্য না পেয়ে বড় পদক্ষেপের সিদ্ধান্ত ট্রাম্পের, ৫০০০ সেনা প্রত্যাহার করা হচ্ছে ইউরোপের দেশ থেকে