পশ্চিমবঙ্গ-সহ দেশের ন’টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-পর্বের প্রাথমিক খসড়া তালিকা থেকে প্রায় সাড়ে ছ’কোটি ভোটারের নাম আপাতত বাদ পড়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, লোকসভা ভোটের সময় সংশ্লিষ্ট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় ৫০ কোটি ৯০ লক্ষ ভোটার ছিলেন। এনুমারেশন-পর্ব শেষে তা কমে দাঁড়িয়েছে ৪৪ কোটি ৮০ লক্ষে।
বিহারের পরে দ্বিতীয় দফায় ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ চলছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি এই তালিকায় রয়েছে তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাত, মধ্যপ্রদেশ রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপ, পুদুচেরি, আন্দামান ও নিকোবর। ৪ নভেম্বর থেকে এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়েছিল। এর পরে কয়েকটি রাজ্যকে বাড়তি সময় দিয়েছিল কমিশন। ৬ জানুয়ারি (মঙ্গলবার) সর্বশেষ রাজ্য হিসেবে উত্তরপ্রদেশ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে।
আরও পড়ুন:
নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ভোটারের নাম আপাতত বাদ পড়েছে উত্তরপ্রদেশে— প্রায় ২ কোটি ৮৯ লক্ষ। যা কিনা দেশের বৃহত্তম রাজ্যটির মোট ভোটারের তুলনায় ১৮.৭ শতাংশ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় ভোটার তালিকায় উত্তরপ্রদেশে ভোটার তালিকায় ১৫ কোটি ৪৪ লক্ষ ভোটারের নাম ছিল। এনুমারেশন-পর্ব শেষে প্রকাশিত খসড়া তালিকায় ঠাঁই পেয়েছে ১২ কোটি ৫৫ লক্ষ ভোটারের নাম। অর্থাৎ, বাদ পড়েছে ২ কোটি ৮৯ লক্ষ। অন্য দিকে, পশ্চিমবঙ্গে খসড়া তালিকায় ৭.৬ শতাংশ ভোটার বাদ পড়েছে। অঙ্কের হিসাবে ৫৮ লক্ষ ২০ হাজারের সামান্য বেশি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা