Advertisement
E-Paper

Fennel Seeds: শুধু খাওয়ার পর মুখশুদ্ধির মতোই মৌরি খান? জানেন মৌরির কত গুণ

শুধু খাওয়ার পর মুখশুদ্ধির মতোই মৌরি খান? জানেন মৌরির কত গুণ

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২১ ১৬:১২
মৌরির অনেক গুণ

মৌরির অনেক গুণ ছবি: সংগৃহীত

বিশেষ কোনও রান্নায় ব্যবহার করা আর মশলা হিসেবে খাওয়া ছাড়া আমরা সে ভাবে মোরি খাই না। কারণ রান্নায় স্বাদ বাড়ানো আর খেতে ভাল লাগা ছাড়া এর যে কোনও গুণ আছে, সেই সম্পর্কেই সাধারণত আমরা সচেতন নই। কিন্তু নিয়মিত মৌরি খেলে শরীরের উপকার তো হয়ই, সেই সঙ্গে অনেক রোগ থেকেও বাঁচায় মৌরি। মৌরিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। তাই শরীর সুস্থ রাখতে দিনে প্রায় ২৫ গ্রাম মৌরি খাওয়া দরকার।

হজম শক্তি বাড়ায়

অতিরিক্ত গুরুপাক খাওয়া হয়ে গেলে মৌরি খান। তাড়াতাড়ি খাবার হজম করবে মৌরি। অম্বলের সমস্যা ও কোষ্ঠকাঠিন্যের ধাত থাকলেও মৌরি খেলে উপকার পাবেন।

পেটের সমস্যা কমায়

মৌরিতে রয়েছে অ্যান্টি ব্যাকটিরিয়াল উপাদান, যা পেটের সমস্যা কমাতে সহায়তা করে। এমনকি পেটে কোনও সংক্রমণ দেখা দিলেও তা থেকে বাঁচাতে পারে মৌরি।

শরীর ঠান্ডা করে

শরীর গরম হয়ে গেলে শরীর ঠান্ডা করতে মৌরি মিছরির জল খেতে বলতেন ঠাকুমা-দিদিমারা? একদম ঠিকই বলতেন। এক গ্লাস জলে ১চা চামচ মৌরি ও মিছরি সারারাত ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে সেই জল খান।

ত্বক ও চোখ ভাল রাখে

মৌরি ত্বকের সৌন্দর্য বাড়ায়, এটা জানতেন? ত্বক ভাল রাখতে প্রতিদিন সামান্য পরিমাণ হলেও মৌরি খান। চোখের দৃষ্টিও অনেকদিন ভাল থাকবে মৌরি খেলে।

মৌরি পেটের সমস্যা কমায়।

মৌরি পেটের সমস্যা কমায়।

কোলেস্টরল নিয়ন্ত্রণে রাখে

কোলেস্টরলের সমস্যা রয়েছে? প্রতিদিন নিয়ম করে মৌরি খান। মৌরি কোলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

নিশ্বাসের দুর্গন্ধ দূর করে

নিশ্বাসের দুর্গন্ধ নিয়ে অনেকেই সমস্যায় পড়েন। সব সময় মাউথ ফ্রেশনার ব্যবহার করাও তো ঠিক নয়, বরং সঙ্গে রাখুন মৌরি। এতে থাকা অ্যান্টি ব্যাকটিরিয়াল উপাদান মুখের মধ্যে অবস্থিত জীবাণুর সঙ্গে যুদ্ধ করতে পারে। ফলে মৌরি মুখে দিলে নিশ্বাসের দুর্গন্ধ দূর হবে।

Healthy Living Spices
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy