রবিবার ঘরের মাঠে ঝড় তুলেছিলেন প্রিয়াংশ আর্য ও কুপার কোনোলি। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৮০ বলে ১৮২ রানের জুটি গড়েছেন তাঁরা। এই দু’জনের ব্যাটে ভর করে ২৫৪ রান করেছে পঞ্জাব। লখনউকে ৫৪ রানে হারিয়েছে তারা। ১৮২ রানের জুটি গড়ে জোড়া নজির গড়েছেন পঞ্জাবের দুই ব্যাটার।
পঞ্জাবের হয়ে তৃতীয় সর্বাধিক রানের জুটি
আইপিএলের ইতিহাসে এটি পঞ্জাবের হয়ে তৃতীয় সর্বাধিক রানের জুটি। এই রেকর্ড রয়েছে অ্যাডাম গিলক্রিস্ট ও শন মার্শের দখলে। ২০১১ সালে ধর্মশালার মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ২০৬ রানের জুটি গড়েছিলেন তাঁরা। দ্বিতীয় স্থানে রয়েছেন লোকেশ রাহুল ও মায়াঙ্ক অগ্রবাল। ২০২০ সালে শারজায় রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাঁরা করেছিলেন ১৮৩ রান। রবিবার প্রিয়াংশ ও কোনোলি করেছেন ১৮২ রান।
পঞ্জাবের হয়ে চতুর্থ দ্রুততম ১০০+ রানের জুটি
১০০ বা তার বেশি রানের জুটির নিরিখে এটি চতুর্থ দ্রুততম। এই তালিকায় সকলের উপরে রয়েছেন ডেভিড মিলার ও আর সতীশ। ২০১৩ সালে মোহালিতে বেঙ্গালুরুর বিরুদ্ধে ৪৯ বলে ১৩০ রান করেছিলেন তাঁরা। ১৫.৯১ স্ট্রাইক রেটে রান হয়েছিল। ২০২৩ সালে মোহালিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৩.৭৩ স্ট্রাইক রেটে ৫২ বলে ১১৯ রান করেছিলেন লিয়াম লিভিংস্টোন ও জিতেশ শর্মা। ২০২১ সালে মুম্বইয়ের মাঠে রাজস্থানের বিরুদ্ধে ৪৬ বলে ১০৫ রান করেছিলেন দীপক হুডা ও লোকেশ রাহুল। তাঁদের স্ট্রাইক রেট ছিল ১৩.৬৯। তার পরেই প্রিয়াংশ ও কোনোলির জুটি। ১৩.৬৫ স্ট্রাইক রেটে ৮০ বলে ১৮২ রান করেছেন তাঁরা। গিলক্রিস্ট ও মার্শ ৯৬ বলে ২০৬ রান করলেও তাঁদের স্ট্রাইক রেট প্রিয়াংশদের চেয়ে কম (১২.৮৭)।
আরও পড়ুন:
ব্যাট করতে নেমে ভয়ডরহীন ক্রিকেট খেলেছেন প্রিয়াংশ ও কোনোলি। তাঁদের এই সাফল্যের নেপথ্যে রয়েছেন অধিনায়ক শ্রেয়স আয়ার। ব্যাটারদের স্বাধীন ভাবে খেলতে দেন তিনি। খেলা শেষে শ্রেয়স জানিয়েছেন, তাঁর মন্ত্র হল ক্রিকেটারদের নিজের মতো খেলতে দেওয়া। পঞ্জাবের অধিনায়ক বলেন, “আমার মতে, ব্যাটারদের মাঠে নেমে নিজের মতো খেলতে দেওয়া উচিত। ওটাই আমার মন্ত্র। ওদের নিজস্ব পরিকল্পনা আছে। প্রস্তুতি আছে। তা হলে আমি বেশি কথা কেন বলব। খেলার আগে আমি আর পন্টিং কিছু কথা বলি। কিন্তু সেগুলো খুবই সাধারণ কথা। বাকিটা ওরা মাঠে নেমে করে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী