ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)-র শুনানিতে এ বার নির্বাচন কমিশন তলব করল দক্ষিণ হাওড়ার বিধায়ক নন্দিতা চৌধুরীকে। আগামী ৪ জানুয়ারি, রবিবার শুনানি কেন্দ্রে তলব করা হয়েছে তাঁকে।
দলীয় সূত্রের খবর, সমস্ত তথ্য নিয়ে হাওড়া ময়দানের শুনানি কেন্দ্রে উপস্থিত হতে নন্দিতাকে নির্দেশ দিয়েছে কমিশন। বিএলও মারফত এই সংক্রান্ত নোটিস তাঁকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। নন্দিতা এই বিষয়ে জানান, তাঁর হাওড়ার বাড়িতে বিএলও গিয়ে শুনানির ওই নোটিস দিয়ে এসেছেন। তিনি বলেন, ‘‘কী কারণ তা আমিও বুঝতে পারছি না।’’
আরও পড়ুন:
প্রসঙ্গত হাওড়ার বেশ কয়েকবারের বিধায়ক এবং সাংসদ প্রয়াত অম্বিকা বন্দ্যোপাধ্যায়ের কন্যা নন্দিতা। তিনি দক্ষিণ হাওড়ার বর্তমান বিধায়ক এবং পাশাপাশি হাওড়া জেলা(সদর) মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। এসআইআর শুনানির নোটিস পেয়ে কার্যত হতবাক তিনি। শুক্রবার নন্দিতা বলেন, ‘‘মানুষকে হয়রান করতে বৈধ ভোটারদের এই ভাবে শুনানিতে ডাকা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। কী কারণে আমাকে শুনানিতে ডাকা হল কিছুই বুঝতে পারছি না।’’ প্রসঙ্গত, চলতি সপ্তাহেই কবি জয় গোস্বামীকে এসআইআর শুনানিতে তলব করা হয়েছে। শুক্রবার তাঁকে শুনানিকেন্দ্রে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা
-
জোকার ট্রাইবুনাল অফিসের কাজ প্রায় শেষ, শীঘ্রই শুরু হবে শুনানি, সম্পন্ন ১৯ প্রাক্তন বিচারপতির সহায়কদের প্রশিক্ষণ
-
এসআইআরে বাদ-পড়া ৯১ লক্ষ নামের মধ্যে ৬৩ শতাংশই হিন্দু! মুসলিম কত? হিসাব কষেছে তৃণমূল, কী বলছে বিজেপি?
-
নথি জমা দিয়েও নাম বাদ যাওয়ার অভিযোগ ববি হাকিমের কেন্দ্রে, এসআইআর জট মেটিয়াবুরুজেও