দশম দিনে পড়ল আমেরিকা-ইরান যুদ্ধ। আর কত দিন চলবে পশ্চিম এশিয়ায় এই যুদ্ধ পরিস্থিতি? তা নিয়ে উদ্বেগের মাঝে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
‘টাইম্স অফ ইজ়রায়েল’-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ কখন থামাবেন, সে বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যৌথ ভাবে সিদ্ধান্ত নেবেন। ট্রাম্প কি একক ভাবেই যুদ্ধ থামানোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন, না কি নেতানিয়াহুর মতামতও শোনা হবে? তা নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি মনে করি, এটি কিছুটা হলেও যৌথ সিদ্ধান্ত হবে। আমাদের মধ্যে কথাবার্তা চলছে। আমি সঠিক সময়ে সিদ্ধান্ত নেব। তবে সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
ট্রাম্প আরও দাবি করেন, তিনি এবং নেতানিয়াহু না-থাকলে ইজ়রায়েলকে ধ্বংস করে দিত ইরান। তিনি বলেন, “ইজ়রায়েল এবং তার আশপাশের সব কিছু ধ্বংস করতে যাচ্ছিল ইরান। আমরা (ট্রাম্প এবং নেতানিয়াহু) একসঙ্গে কাজ করছি। আমরা এমন একটি দেশকে ধ্বংস করছি যারা ইজ়রায়েলকে ধ্বংস করতে চেয়েছিল।”
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েল যৌথ ভাবেই হামলা চালায় ইরানে। সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত। ওই হামলাতেই নিহত হন আয়াতোল্লা আলি খামেনেই। তার পরে গোটা পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়ে সংঘর্ষ। ওই অঞ্চলে আমেরিকার বন্ধুদেশগুলির উপর হামলা শুরু করে ইরান। পশ্চিম এশিয়ার এই অশান্ত পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন দেশ। সংঘর্ষের পথ ছেড়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করার প্রস্তাব দিতে শুরু করেছে ভারত-সহ বিভিন্ন দেশ।
আরও পড়ুন:
এ অবস্থায় ট্রাম্পের দাবি, যুদ্ধ কবে থামানো হবে তা নিয়ে ইজ়রায়েলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন তিনি। ইরানের বিরুদ্ধে যুদ্ধ কত দিন চলবে, তা নিয়ে আগেও মন্তব্য করেছেন তিনি। সংঘর্ষ শুরু হওয়ার দু’দিন পরেই ট্রাম্প দাবি করেন, চার সপ্তাহেরও বেশি সময় ধরে এই সংঘর্ষ চলতে পারে। ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চার বা পাঁচ সপ্তাহ পর্যন্ত চালাতে হতে পারে। প্রয়োজনে আমেরিকা আরও দীর্ঘ সময় ধরে যুদ্ধ করতে প্রস্তুত।’’
ঘটনাচক্রে, সোমবারই খামেনেইয়ের উত্তরসূরির নাম ঘোষণা করেছে ইরান। সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে বেছে নেওয়া হয়েছে খামনেই-পুত্র মোজতবা খামেনেইকে। তাঁর নাম ঘোষণার আগেই তেহরানকে একপ্রস্ত হুঁশিয়ারি দেয়ে রেখেছেন ট্রাম্প। ‘এবিসি নিউজ়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, হোয়াইট হাউস না-চাইলে ইরানের নতুন সর্বোচ্চ নেতা বেশি দিন টিকতে পারবেন না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
হরমুজ় প্রণালীতে চলল গুলি! ইরান-আমেরিকার মধ্যে বাড়ল উত্তেজনা, সংঘর্ষবিরতিতে কি ইতি? কী বললেন ডোনাল্ড ট্রাম্প
-
আমেরিকার হৃৎস্পন্দন বন্ধের হুঙ্কার, হরমুজ়ে যুক্তরাষ্ট্রের নৌবহর ধ্বংসে ‘আত্মঘাতী তিমি’দের নামাচ্ছে ইরান!
-
ইরানের বন্দরে একের পর এক জাহাজে আগুন! লেবাননে মুহুর্মুহু হামলা ইজ়রায়েলের, পশ্চিম এশিয়ায় আবার সামরিক উত্তেজনা বাড়ছে
-
‘আমেরিকার সামনে দুই বিকল্প, বলও ওদের কোর্টে’! যুদ্ধ নিয়ে প্রস্তাব ফেরাতেই ট্রাম্পকে বার্তা ইরানের, কোন দিকে ইঙ্গিত
-
‘আমরা জলদস্যুই’! হরমুজ়ে ইরানি জাহাজের ‘দখল’ প্রসঙ্গে মার্কিন নৌবাহিনীর প্রশংসা করলেন ট্রাম্প