Advertisement
E-Paper

জল নষ্ট করলেও গ্রহের কুফলের ভাগীদার হতে হয়! প্রতিকার কী? কী কাজে কোন গ্রহ শান্ত হয়? খোঁজ দিলেন জ্যোতিষী

এমন এক একটা কাজ রয়েছে যা করলে ন’টা গ্রহের খারাপ প্রভাবের মুখে পড়তে হয়। তেমনই কিছু কাজ রয়েছে যা করলে গ্রহের শুভ প্রভাব পাওয়া যায়।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৯
astro

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

গ্রহের প্রভাব প্রত্যেক মানুষকেই ভোগ করতে হয়। কখনও গ্রহের ভাল প্রভাব, তো কখনও গ্রহের খারাপ প্রভাব। আমরা আমাদের অজান্তেই এমন কিছু কাজ করে ফেলি যা আমাদের জীবনে বেশ কিছু সঙ্কট সৃষ্টি করে। এমন এক একটা কাজ রয়েছে যা করলে ন’টা গ্রহের খারাপ প্রভাবের মুখে পড়তে হয়। তেমনই কিছু কাজ রয়েছে যা করলে গ্রহের শুভ প্রভাব পাওয়া যায়। এর ফলে আমাদের জীবনের নানা সমস্যা থেকে মুক্তি মেলে। জ্যোতিষশাস্ত্র মতে জেনে নিন, কোন কাজ করলে ন’টা গ্রহের শুভ প্রভাব পাওয়া যায়।

কী কাজ করতে হবে?

রবি: সূর্যদেবকে প্রতি দিন জল অর্পণ করলে রবি খুবই প্রসন্ন থাকে। একটা লাল ফুল, লাল চন্দন, পাঁচটা বা সাতটা দূর্বা, আতপ চাল এবং গঙ্গাজল নিয়ে সূর্যদেবের মন্ত্রোচ্চারণ সহকারে তার উদ্দেশে অর্ঘ্য নিবেদন করুন।

চন্দ্র: যদি অতিরিক্ত জল না নষ্ট করা হয়, তা হলে চন্দ্রের সুপ্রভাব পাওয়া যায়। প্রয়োজনের বাইরে জল নষ্ট করা একেবারেই উচিত নয়, এতে চন্দ্র গ্রহের খারাপ প্রভাব পড়ে।

মঙ্গল: প্রতি মঙ্গলবার যদি সকলের চোখের আড়ালে যে কোনও হনুমানজির মন্দিরে একটা দেশলাইয়ের বাক্স রেখে আসা যায়, তা হলে মঙ্গলের সুপ্রভাব মেলে।

বুধ: নিজের ঘরে হোক বা বাইরে, গাছ লাগালে বুধের সুপ্রভাব লাভ করা যায়।

বৃহস্পতি: সপ্তাহে এক বারও যদি কোনও মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করা যায়, তা হলে বৃহস্পতি গ্রহ খুবই উচ্চস্থ হয়।

শুক্র: সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থেকে, সুগন্ধি মাখলে, ভাল জামাকাপড় পরলে শুক্র গ্রহ প্রসন্ন হয়।

শনি: প্রয়োজনমতো সঠিক জায়গায় এবং সঠিক সময়ে দান করলে শনি গ্রহ প্রসন্ন হয়।

রাহু: মহাদেবকে সাদা ফুল অর্পণ করতে হবে। এরই সঙ্গে প্রতি দিন শৌচাগার পরিষ্কার করলে রাহু খুবই প্রসন্ন থাকে।

কেতু: বাজারে কিনতে পাওয়া পিতলের তৈরি সাপ বা নাগ-নাগিন ও সুগন্ধি মহাদেবের কাছে অর্পণ করতে হবে।

Astrological Remedies Astrology Astrological Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy