ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেজ়েশকিয়ানকে ইদ এবং ইরানি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। একই সঙ্গে পশ্চিম এশিয়ায় শান্তি এবং স্থিতাবস্থার পক্ষেও সওয়াল করেছেন মোদী। ওই অঞ্চলের সমুদ্রপথ খোলা রাখা এবং সেখান থেকে জাহাজ চলাচলের স্বাধীনতা নিয়েও কথা হয়েছে দু’জনের। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির সার্বিক চিত্র নিয়েও উদ্বেগপ্রকাশ করেছেন মোদী।
আমেরিকা এবং ইজ়রায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শনিবার চতুর্থ সপ্তাহে পড়েছে। গত তিন সপ্তাহ ধরে গোটা পশ্চিম এশিয়ায় এই যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে আমেরিকা এবং ইজ়রায়েল। একই রকম ভাবে ইরানও পশ্চিম এশিয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালিয়েছে। ওই অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে যে হামলাগুলি হয়েছে, তা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
পেজ়েশকিয়ানের সঙ্গে আলোচনার নির্যাস সমাজমাধ্যমে পোস্ট করেছেন মোদী। তিনি লেখেন, ‘‘মাসুদ পেজ়েশকিয়ানের সঙ্গে কথা হল। তাঁকে ইদ এবং নওরোজ় (ইরানি নববর্ষ)-এর শুভেচ্ছা জানালাম। আমরা আশা করছি, এই উৎসবের মরসুম পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতাবস্থা এবং সমৃদ্ধি বয়ে আনবে। এই অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে হামলার তীব্র নিন্দা জানিয়েছি। এই ধরনের হামলা আঞ্চলিক স্থিতাবস্থাকে বিপন্ন করে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন ঘটায়।’’
বস্তুত, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ় প্রণালীকে ‘অবরুদ্ধ’ করে রেখেছে ইরান। যদিও কিছু ভারতীয় জাহাজকে হরমুজ় প্রণালী নিরাপদে পার করার ছাড়পত্র দিয়েছে তারা। তবে এখনও ওই জলপথে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। সমুদ্রপথের ওই অনিশ্চয়তা কাটানোর বিষয়েও শনিবার পেজ়েশকিয়ানের সঙ্গে কথা বলেন মোদী। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘সমুদ্রপথগুলি খোলা রাখা এবং সেগুলির নিরাপত্তা নিশ্চিত করা দরকার। নৌচলাচলের স্বাধীনতা থাকা দরকার। এগুলির গুরুত্বের কথা জানিয়েছি। ইরানে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তার ক্ষেত্রে ইরানের সহযোগিতারও প্রশংসা করেছি।’
দু’জনের কথাবার্তার পরে দিল্লিতে ইরানের দূতাবাসও একটি বিবৃতি দেয়। পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে এবং ইরানের বিরুদ্ধে আক্রমণ রুখতে আন্তর্জাতিক জোট ‘ব্রিক্স’-কে এগিয়ে আসার জন্য বলেন তিনি। ইরানের দূতাবাসের বিবৃতি অনুযায়ী, বর্তমানে ভারত যে এই আন্তর্জাতিক জোটের সভাপতিত্বের দায়িত্বে রয়েছে, সে কথাও উল্লেখ করেছেন পেজ়েশকিয়ান। আন্তর্জাতিক এই জোটটিকে স্বাধীন ভূমিকা পালনের জন্য আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি আরও জানান, এই সংঘর্ষ ইরান শুরু করেনি। তাই সংঘর্ষ থামাতে হলে প্রাথমিক শর্ত হল আমেরিকা এবং ইজ়রায়েলকে অবিলম্বে হামলা বন্ধ করতে হবে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা ফের না-ঘটে, তা-ও নিশ্চিত করতে হবে ওই দুই দেশকে।
আরও পড়ুন:
যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ় প্রণালীতে তেহরানের অবরোধের জেরে ভারতের জ্বালানি নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে বলে আগেই জানিয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘‘আমরা সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রেখেছি যাতে আমাদের জ্বালানি নিরাপত্তার প্রয়োজনগুলি পূরণ করা যায়।’’ তিনি আরও বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে কথা বলছেন। আপনারা কয়েক দিন আগে দেখেছেন যে কূটনৈতিক যোগাযোগ কাজে লাগিয়ে আমরা সফল হয়েছিলাম। বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে, আমরা আমাদের দু’টি এলপিজিবাহী জাহাজকে হরমুজ় প্রণালী দিয়ে পার করাতে পেরেছি।’’
এ বার ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার সময়েও জাহাজপথের নিরাপত্তার প্রসঙ্গ ফের তুলে ধরেন মোদী। যদিও তাঁর পোস্টে সরাসরি হরমুজ় প্রণালীর কথা উল্লেখ নেই। তবে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে পেজ়েশকিয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর এই আলোচনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
১৬:৪৯
ইরানের বন্দরে একের পর এক জাহাজে আগুন! লেবাননে মুহুর্মুহু হামলা ইজ়রায়েলের, পশ্চিম এশিয়ায় আবার সামরিক উত্তেজনা বাড়ছে -
‘আমেরিকার সামনে দুই বিকল্প, বলও ওদের কোর্টে’! যুদ্ধ নিয়ে প্রস্তাব ফেরাতেই ট্রাম্পকে বার্তা ইরানের, কোন দিকে ইঙ্গিত
-
‘আমরা জলদস্যুই’! হরমুজ়ে ইরানি জাহাজের ‘দখল’ প্রসঙ্গে মার্কিন নৌবাহিনীর প্রশংসা করলেন ট্রাম্প
-
‘কালো ইগল’-এর ঠোক্করের আতঙ্কে থরহরিকম্প! ট্রাম্পের ‘ইয়র্কারে স্টাম্প ওড়া’র ভয়ে শান্তিচুক্তিতে নিমরাজি শিয়া ফৌজ?
-
ইরান-যুদ্ধে সাহায্য না পেয়ে বড় পদক্ষেপের সিদ্ধান্ত ট্রাম্পের, ৫০০০ সেনা প্রত্যাহার করা হচ্ছে ইউরোপের দেশ থেকে