Advertisement
E-Paper

Fitness: হাঁটু ব্যথার সমস্যায় ভুগছেন? সারাতে পারে এই দুই যোগাসন

এক জায়গায় টানা বসে কাজ করার জন্য অনেক সময়ই হাঁটুতে ব্যথা হয়। ব্যথা কমাতে যোগাসন করুন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২১ ১৫:৫৮
সেতুবন্ধ সর্বাঙ্গাসন

সেতুবন্ধ সর্বাঙ্গাসন ছবি: সংগৃহিত

বাড়িতে বেশির ভাগ সময়েই বসে কাজ করতে করতে হাঁটুতে ব্যথা হওয়া অস্বাভাবিক নয়। যে কোনও বয়সেই হাঁটুর ব্যথা হতে পারে। পা নাড়ানোই তখন সমস্যা হয় পড়ে। তারপর বাতের সমস্যা থাকলে তো কথাই নেই, হাঁটুর ব্যথায় কাত হতে দেরি লাগে না। কিন্তু এই সব কিছু থেকে মুক্তি পেতে পারেন যদি নিয়মিত যোগাসন করেন। হাঁটুর ব্যথা উপশম করতে পারে এই রকমই দুটো যোগাসনের হদিশ রইল এখানে।

সেতুবন্ধ সর্বাঙ্গাসন

মেঝেতে পিঠ সোজা করে শুয়ে পড়ুন। এরপর হাঁটু দুটো বেঁকিয়ে নিন। মেঝেতে হাতদুটো সোজা করে ছড়িয়ে রাখুন। পায়ের পাতা এবং হাত দিয়ে খুব শক্ত করে মেঝেতে ভর দিয়ে রাখুন। এরপর ধীরে ধীরে শরীরের পশ্চাদ অংশ মেঝে থেকে উপরের দিকে তুলে ধরুন।

এই আসন বুক, ঘাড়ের ও মেরুদণ্ড সোজা রাখে, পিঠের পেশি গুলোকেও শক্তিশালী করে। শরীরে রক্তসঞ্চালন স্বাভাবিক রাখে।

ভুজঙ্গাসন

ভুজঙ্গাসন

ভুজঙ্গাসন

মেঝেতে উপুড় হয়ে শুয়ে পড়ুন। এরপর পায়ের পাতা, উরু শ্রোণীর হাড়ের অংশ দিয়ে মেঝের উপর শক্ত করে ভর দিন। এবার হাত দুটো সামনে প্রসারিত করে শরীরের সামনের অংশটা সোজা করে মেঝে থেকে তুলে ধরুন। দেখবেন পায়ের পাতা, উরু ও শ্রোণীর হাড় তিনটেই যেন মাটিতে ঠেকে থাকে।

এটি কাঁধ ও বুকের পেশিকে শক্ত করে। শরীরের নীচের অংশের অসাড়তাও কাটায়। শরীরের পেশিগুলোকে নমনীয় করতেও সহায়তা করে এই আসন।

Fitness Tips Fitness Yoga Muscles Knee Pain Knee Muscle Pain
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy