Advertisement
E-Paper

পেট্রল দিয়ে হাসিমুখে বাইক ধুচ্ছেন তরুণ, দাঁড়িয়ে দেখছেন পাম্পের কর্মী! ভাইরাল ভিডিয়োয় নিন্দার ঝড়

পেট্রল পাম্পে বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তরুণ। হাতে তেল ভরার নজ়ল। তবে সেখান থেকে বেরোনো তেল তরুণ বাইকের ভিতরে না ভরে তা দিয়ে বাইকের গা ধুচ্ছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৪:৫৭
petrol

ছবি: সংগৃহীত।

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি। তার আঁচ এসে পড়েছে ভারতেও। দেশ জুড়ে এলপিজি এবং জ্বালানি তেলের সঙ্কট ঘিরে চিন্তার মেঘ। এরই মাঝে এক তরুণের অদ্ভুত কাণ্ডের ভিডিয়ো ছড়িয়ে পড়ল সমাজমাধ্যমে। পেট্রল পাম্পে বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তরুণ। হাতে তেল ভরার নজ়ল। তবে সেখান থেকে বেরোনো তেল তরুণ বাইকের ভিতরে না ভরে তা দিয়ে বাইকের গা ধুচ্ছেন। মুখে চওড়া হাসি এঁকে বাইকের উপর পেট্রল ছড়িয়ে চলেছেন তরুণ। পেট্রল পাম্পের কর্মীরাও পাশে দাঁড়িয়ে হতবাক হয়ে দেখে চলেছেন তরুণের কীর্তি। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানা যায়নি।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পেট্রল পাম্পে তেল ভরার জায়গায় বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। হাতে নজ়ল নিয়ে বাইকের মধ্যে তেল ভরছেন তিনি। কিন্তু তার পরমুহূর্তেই ঘটল মতিভ্রম। হঠাৎ কী মনে হল, তরুণ বাইকের ভিতর ছেড়ে, সেটির গায়ে নজ়ল দিয়ে পেট্রল ফেলা শুরু করলেন। দেখে মনে হচ্ছে যেন পেট্রল দিয়েই তিনি বাইকটি ধুচ্ছেন। প্রথমে বাইক সংলগ্ন তেলের ট্যাঙ্কির গায়ে কিছুটা তেল ফেললেন তরুণ। তার পর হাসতে হাসতে তিনি নজ়লটিকে বাইকের হেডলাইটের কাছে নিয়ে সেখানে তেল ফেললেন। পেট্রল পাম্পের কাউন্টারে থাকা কর্মী তরুণের এই অদ্ভুত কীর্তি দেখে হকচকিয়ে গেলেন। তিনি হাঁ করে তাকিয়েই থাকলেন, কিছু আর বলে উঠতে পারলেন না। পেট্রল পাম্পের অন্য পারে দাঁড়িয়ে থাকা লরি থেকে এক যুবকও নেমে এসে সেই কর্মীর পাশে দাঁড়িয়ে ঘটনাটি দেখতে লাগলেন। দু’জনের চোখেই বিস্ময়ের অন্ত নেই। কিন্তু তরুণ সে সবের তোয়াক্কা করলেন না। নজ়ল থেকে বেরোনো তেলের শেষ বিন্দুটিও বাইকের গায়ে ফেলে তবেই সেটি ফেরত দিলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ভানু নন্দ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি ভাগ করে নেওয়া হয়েছে। ভিডিয়োটি ভাইরাল হয়েছে। ইতিমধ্যে প্রায় ৩৪ হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। নেটাগরিকরা ভিডিয়োটির মন্তব্যবাক্সে তরণের বিরুদ্ধে তাঁদের ক্ষোভ উগরে দিয়েছেন। জ্বালানি তেলের সঙ্কটের মুহূর্তে তরুণের এ-হেন আচরণকে দায়িত্বজ্ঞানহীনতা এবং মূর্খামির তকমা দিয়েছেন নেটাগরিকেরা।

Advertisement
Viral Video Viral Story Bizarre
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy