সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন অনিকেত মাহাতো। অনিকেতের পোস্টিং মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। বিচারপতি জেকে মহেশ্বরী এবং বিচারপতি বিজয় বিশ্নোইয়ের বেঞ্চ জানিয়েছে, হাই কোর্টের নির্দেশের উপর কোনও হস্তক্ষেপ নয়।
গত রবিবার ব্রিগেডে গীতাপাঠের আয়োজন করা হয়েছিল। ওই কর্মসূচি চলাকালীনই ময়দান চত্বরে দু’জনকে চিকেন প্যাটিস বিক্রি করার জন্য মারধর করা হয় বলে অভিযোগ।
নগদ লেনদেন কমানো এবং তার উপর কড়া নজরদারি চালাতে আয়কর আইন কঠোর করেছে কেন্দ্র। কোন কোন ক্ষেত্রে নগদে দেওয়া-নেওয়া হলে চাপবে জরিমানা? আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদনে রইল তার হদিস।
বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর অভ্যন্তর তাপ বিকিরণ করে শীতল হচ্ছে। এই প্রক্রিয়া চলতে থাকবে আরও বহু বছর।
অক্ষয় খন্না অভিনীত ‘রেহমান বালোচ’-এর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সৌম্যা। তিনি প্রশ্ন তুলেছেন, কেন ‘ধুরন্ধর’কে নারীবিদ্বেষী বলা হচ্ছে?
চেনা ছকের বাইরে কোথাও যেতে চান? শীতের গন্তব্য হতে পারে মেঘমুলুকের নতুন ঠিকানা পোখারিধুরা।
সংসদেও বন্দে মাতরম্ চর্চার নামে চলছে হিন্দুমুসলমান বিদ্বেষের বপন, সেচন, কর্ষণ। আর রাজ্যের নাগরিক সমাজ— বিশেষত নগরবাসী সমাজ? চিরকালই সাম্প্রদায়িক বিদ্বেষের সবচেয়ে বড় ব্যাপারি এই সমাজ এখন প্রতি সন্ধেয় তারসপ্তকে গলা চড়িয়ে হিন্দুমুসলমান তরজায় মত্ত।
সেস অন্তর্ভুক্তির মাধ্যমে মোট ‘ডিভিসিবল ট্যাক্স পুল’ বৃদ্ধি করা হলে কম মাথাপিছু আয় বা অন্যান্য অসুবিধাযুক্ত রাজ্যগুলি সামগ্রিক কেন্দ্রীয় কর রাজস্বের আনুপাতিক ভাবে বৃহত্তর অংশ পাবে, যা আরও সুষম জাতীয় উন্নয়নকে উৎসাহিত করবে।
ঔপনিবেশিক সময়ে, চা-বাগানের ব্রিটিশ মালিক বা তাদের উচ্চপদস্থ কর্মচারীদের কর্মী-সন্ধান বন্ধ করার জন্য ব্রিটিশরা এখানে ‘ইনার লাইন পারমিট’ চালু করে। তাতে কাজ না হলে, চিন-কুকিদের অধিকৃত অঞ্চলকে তারা ‘আন-অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া’ বলে আলাদা করে দেয়।
দক্ষ শিক্ষার্থী সেই ছাত্র, যে তার অধীত শিক্ষাকে জীবনে অর্থপূর্ণ ভাবে প্রয়োগ করতে পারছে। তার জন্য দরকার মাথা-মন-হাত এক করে, পরিস্থিতির নিরিখে যথার্থ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা।
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy